
ধাপ ১ — হালকা রোদে রাখুন
বীজগুলো ১০–১৫ মিনিট হালকা রোদে রাখুন।
কড়া রোদে দিবেন না।

ধাপ ২ — ৮–১০ ঘন্টা ভিজিয়ে রাখুন
স্বাভাবিক পানিতে ভিজিয়ে রাখুন (বীজভেদে সময় সামান্য কম-বেশি হতে পারে)।

ধাপ ৩ — ভেজা কাপড়ে অঙ্কুরোদগম
ভেজা টিস্যু বা সুতি কাপড়ে পেঁচিয়ে এমন বন্ধ পাত্রে রাখুন যেন বাতাস ঢুকতে না পারে। ৩–৭ দিনের মধ্যে শিকড় বের হবে।

ধাপ ৪ — চারা স্থানান্তর
চারা ৩–৪ ইঞ্চি বড় হলে মূল টবে বা জমিতে স্থানান্তর করুন।
লতা গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমলে গোড়া পচে যেতে পারে।

ধাপ ৫ — মাচা/সাপোর্ট দিন
লতা বড় হলে বাঁশ বা সুতা দিয়ে মাচা তৈরি করে দিন। নিয়মিত পানি ও যত্ন নিন।
🌿 বিশেষ যত্ন
মাচা অবশ্যই দিন; ফল সোজা রাখতে নিচে নেট/দড়ি দিয়ে ঝুলিয়ে দিন। কচি অবস্থায় তুললে স্বাদ ভালো হয়।