
ধাপ ১ — হালকা রোদে রাখুন
বীজগুলো মাত্র ২–৫ মিনিট হালকা রোদ বা বাতাসে রাখুন।
কড়া রোদে দিলে অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হতে পারে।

ধাপ ২ — পানিতে ভিজিয়ে রাখুন
৮–১০ ঘন্টা স্বাভাবিক পানিতে ভিজিয়ে রাখুন।

ধাপ ৩ — বীজতলায় বপন
জৈব সার মিশ্রিত ঝুরঝুরে মাটিতে তৈরি বীজতলায় বীজগুলো ছিটিয়ে দিন।

ধাপ ৪ — হালকা ঢেকে স্প্রে করুন
একদম হালকা মাটি দিয়ে ঢেকে দিন এবং স্প্রে বোতল দিয়ে পানি দিন।
মাটি সামান্য ভেজা রাখুন, কিন্তু পানি যেন জমে না থাকে।

ধাপ ৫ — মূল টবে চারা স্থানান্তর
চারা ৩–৪ ইঞ্চি বড় হলে মূল টবে বা জমিতে সাবধানে স্থানান্তর করুন।
🌿 বিশেষ যত্ন
শক্ত খোসা — ২৪ ঘন্টা সাধারণ পানিতে ভেজান। পানিটা যেন ঠান্ডা না হয়। হালকা ছায়া ও আর্দ্র মাটি পছন্দ।