বাংলাদেশের ১ নম্বর অনলাইন সিড কোম্পানি

শপিং কার্ট

কার্ট খালি

পণ্য যোগ করুন

AB Seed চাষ পদ্ধতি — ধাপ ১ — মাটি প্রস্তুতি

ধাপ ১ — মাটি প্রস্তুতি

পর্তুলিকা শুকনো, বেলে মাটি পছন্দ। ৫০% সাধারণ মাটি + ৩০% বালি + ২০% পচা গোবর মেশান। পানি জমে এমন জায়গা একদম এড়িয়ে চলুন।

ভারী কাদামাটিতে শিকড় পচে গাছ মারা যাবে।

AB Seed চাষ পদ্ধতি — ধাপ ২ — Surface sow (ঢাকবেন না)

ধাপ ২ — Surface sow (ঢাকবেন না)

পর্তুলিকার বীজ ধুলোর মতো ছোট। বালির সাথে মিশিয়ে মাটির উপরে সমানভাবে ছিটিয়ে দিন — মাটি দিয়ে ঢাকবেন না; অঙ্কুরোদগমে আলো লাগে। হাত দিয়ে হালকা চেপে দিন।

AB Seed চাষ পদ্ধতি — ধাপ ৩ — অঙ্কুরোদগম (৭–১৪ দিন)

ধাপ ৩ — অঙ্কুরোদগম (৭–১৪ দিন)

২১–২৬°C উষ্ণ তাপমাত্রায়, পূর্ণ রোদে ভালো গজায়। স্প্রে দিয়ে দিনে ১ বার মাটি ভিজান — বীজ যেন না সরে।

AB Seed চাষ পদ্ধতি — ধাপ ৪ — পাতলাকরণ

ধাপ ৪ — পাতলাকরণ

চারা ৩–৪ সেমি হলে দুর্বলগুলো তুলে ফেলুন; ১৫–২০ সেমি ফাঁকা রাখুন। স্থানান্তরের দরকার নেই — যেখানে বপন সেখানেই থাকবে।

AB Seed চাষ পদ্ধতি — ধাপ ৫ — কম পানি, অনেক ফুল

ধাপ ৫ — কম পানি, অনেক ফুল

পর্তুলিকা খরা সহ্য করে — সপ্তাহে ১–২ বার পানি দিলেই যথেষ্ট। গরম দুপুরের রোদে ফুল ফোটে, বিকেলে বুজে যায়। ৫০–৬০ দিনে ফুল শুরু হয়ে গরম শেষ না হওয়া পর্যন্ত চলবে।

🌿 বিশেষ যত্ন

বীজ অত্যন্ত ছোট — মাটি ঢাকার দরকার নেই; পূর্ণ রোদ ও কম পানি পছন্দ। গরম আবহাওয়াতেও দিব্যি ফুটে।

একই পদ্ধতির অন্য ফসল